সংসদ অধিবেশন থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ০৭:২৪:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ০৭:৪০:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে পাস হওয়া কয়েকটি 'গণবিরোধী' বিলের দায় এড়াতে অধিবেশন থেকে ফের ওয়াকআউট করেছে বিরোধীদল।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধীদলীয় জোট।
সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় আমরা নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।
ওয়াকআউট ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান বিরোধীদলীয় নেতা। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।
স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল-২০২৬ পাসের পর বিলটিকে গণবিরোধী উল্লেখ করে ওয়াকআউট করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা (এমপি)।
এদিন যেসব বিল পাস হয়েছে তার মধ্যে অন্তত ছয়টি বিল নিয়ে আপত্তি তোলে বিরোধীদল। সময় স্বল্পতা ও পর্যাপ্ত বিতর্কের সুযোগ না থাকা নিয়েও আপত্তি জানানো হয়।
এর আগে সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে ৯৮টি হুবহু, ১৫টি সংশোধন করে এবং ১৬টি পরে আরও যাচাই-বাছাই করে বিল আকারে আনার সুপারিশ করে।
বৃহস্পতিবারের অধিবেশনেও সময় বণ্টন নিয়ে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, বিরোধী সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত, অথচ মন্ত্রীরা দীর্ঘ সময় ধরে জবাব দিচ্ছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স