ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ডিপিডিসি

একযোগে পদোন্নতি পেলেন ছয় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৭:১৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৭:৩১:৪১ অপরাহ্ন
একযোগে পদোন্নতি পেলেন ছয় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ছয়জন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টকে  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন: এনওসিএস মানিকনগরের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের মো. মিজানুর রহমান (আইডি-২০৩৪৪), এনওসিএস ডেমরার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের মো. আব্দুস সাত্তার (আইডি-২০৬৪৭), এনওসিএস বাসাবোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের মো. ইসমাইল হোসাইন (আইডি-১৫০৮৫), এনওসিএস জিগাতলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের মো. আশরাফুল আলম (আইডি-২০২৯০), প্রধান চিকিৎসা কর্মকর্তার দপ্তরের আশরাফুল ইসলাম (আইডি-২০০০৭) এবং এনওসিএস বাসাবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরের জামাল উদ্দিন মোল্লা (আইডি-১৫২৮২)।

তাঁরা ডিপিডিসির বেতন কাঠামো ২০১৬-এর অষ্টম গ্রেডে পদোন্নতি পেয়েছেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ