প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ০৫:৩৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ০৭:২৮:৫৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এ কথা জানান।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সেদেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।’
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন।
এ সময়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স