ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হামের উপসর্গ নিয়ে রামেকে আরও চার শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ১২:৩২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ১২:৩২:৫৪ অপরাহ্ন
​হামের উপসর্গ নিয়ে রামেকে আরও চার শিশুর মৃত্যু ​ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেল মোট ৫০ জন শিশু।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। আর এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও ২৭ জন। বর্তমানে হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন।

এছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে বৃহস্পতিবার ২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ