ইরানের আশেপাশে অবস্থান করবে মার্কিন সৈন্য: ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ১২:১৬:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ০১:৫৯:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি ‘প্রকৃত চুক্তি’ সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের আশেপাশে অবস্থান করবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যালে’র বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এই সামরিক উপস্থিতির মধ্যে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং সশস্ত্র সৈন্যবাহিনী। শুধু তাই নয়, পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত গোলাবারুদ, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় যেকোনো সরঞ্জাম মোতায়েন করা হবে।
ইরানকে 'ইতিমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রু' হিসেবে অভিহিত করে ট্রাম্প মার্কিন প্রেডিডেন্ট বলেন, যদি কোনো কারণে চুক্তি লঙ্ঘন করা হয়, তবে সেই শত্রুকে সমূলে বিনাশ নিশ্চিতে যা যা প্রয়োজন, আমেরিকা তার সবটুকুই করবে।
তিনি আরও যোগ করেন, চুক্তির প্রধান শর্ত হিসেবে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ 'হরমুজ প্রণালী' নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে।
ট্রাম্পের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়াবে বলে মনে করে বিশ্লেষকরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স