যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-০৪-২০২৬ ১১:১০:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-০৪-২০২৬ ১১:৩০:৩৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লেবাননজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা জবাব অব্যাহত থাকবে।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছিল, লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
খবর আল–জাজিরার
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স