ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে, তাঁরা পারস্পারিক কুশল বিনিময় করেন। এসময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ