ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৩:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১০:৩৩:১৯ পূর্বাহ্ন
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য বুধবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বুধবার (৮ এপ্রিল) স্টেশন ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ