ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‘বিগত সরকারের সময় প্রশ্ন বিক্রি করে বিল্ডিং করার প্রমাণ আছে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:২৬:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:২৬:০৭ অপরাহ্ন
​‘বিগত সরকারের সময় প্রশ্ন বিক্রি করে বিল্ডিং করার প্রমাণ আছে’ ​ছবি: সংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, বিগত সরকারের আমলে পরীক্ষার প্রশ্ন বিক্রি করে বিল্ডিং করার প্রমাণ আছে। তিনি বলেন, তাদেরকে আইনের আওতায়ও আনা হয়নি।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এহছানুল হক মিলন বলেন, পাবলিক পরীক্ষার আইন সংশোধন হচ্ছে। পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ পরিবর্তনের বিষয়টি ক্যাবিনেটে উঠিয়েছি। সংসদে উপস্থাপন করা হবে। অনেক পরিবর্তন আসবে। ডিজিটাল নকল প্রতিরোধ হবে। পাবলিক পরীক্ষার ডেফিনেশন পাল্টে যাবে।

তিনি বলেন, বিভিন্ন চাকরির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আসছে। কেউ নকল করে আর পার পেয়ে যেতে পারবেনা।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। তাই শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে তার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫শতাংশ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আশপাশের কোন দেশে নেই। মন্ত্রী আরো বলেন, শিক্ষাখাতে ধস নামার পেছনের প্রতিটি বিষয় খতিয়ে দেখব শিক্ষামন্ত্রী।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ