ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নিজ বাড়িতে মিলল তামিল অভিনেত্রীর মরদেহ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:২৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:২৩:০৮ অপরাহ্ন
​নিজ বাড়িতে মিলল তামিল অভিনেত্রীর মরদেহ ​ছবি: সংগৃহীত
দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আকস্মিক এই ঘটনায় হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা। মাত্র ৩৬ বছর বয়সেই তামিল অভিনেত্রীর এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।  তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান চেন্নাইয়ে। তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার জন্য। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাকে।

অবশেষে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ