ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​জামিন পেলেন বিবি সাওদা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪১:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:৪১:১২ অপরাহ্ন
​জামিন পেলেন বিবি সাওদা ​ছবি: সংগৃহীত
ভোলায় গ্রেপ্তার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা সুমির (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমির রোডের ক্ষণিকালয় নামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমি ওই একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। 

পরবর্তীতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলা হলে সাওদার জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন। 

এদিকে গ্রেপ্তারের আগে সর্বশেষ বিবি সাওদা সুমি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে 'Sawoda Sumi' দেওয়া পোস্টে লিখেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিছে', তাহলে দুই তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’  

তাকে অন্যান্য পোস্টেও বিভিন্ন সময় সরকারের সমালোচনা করে পোস্ট দিতে দেখা গেছে।

এ ঘটনায় মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে রাষ্ট্র এবং সরকারি বিরোধী বিভিন্ন পোস্ট করায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) এবং তার মোবাইলটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফেইসবুক পোস্টের সত্যতা স্বীকার করে তিনি জানান ফেইসবুকের ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক এবং সরকার রাজনীতি, রাষ্ট্র, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী) সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ এ শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে জড়িত।

এছাড়া তার মোবাইল ফোন ফেইসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ তাৎক্ষণিক সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম অনুসরণ পূর্বক ব্যবস্থা গ্রহণ পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার জন্য আদালতে আবেদন করে পুলিশ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

​বিবি সাওদা গ্রেপ্তার: জামায়াত আমীরের তীব্র প্রতিক্রিয়া


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ