ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৬:৫৬:৫৮ পূর্বাহ্ন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শিরীন শারমিন চৌধুরী প্রথমবার ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পরও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পান। তিনি রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পরে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ