ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৫৮:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৫৮:৩৮ অপরাহ্ন
​কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি ​ছবি: সংগৃহীত
সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনা চলছে।’

তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারও ঘোষণা করেছিল কুমিল্লায় বিভাগ করবে অন্য নামে, তবে কুমিল্লা নামে নয়। কুমিল্লায় নাকি এমন সব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন এবং ‘‘কু’’ নাকি অত্যন্ত খারাপ শব্দ। সেজন্য বিভাগ করবেন কিন্তু কুমিল্লার নামে করবেন না।’

প্রসঙ্গত বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালে কুমিল্লাকে "ময়নামতি" ও ২০২২ সালে "মেঘনা" নামে বিভাগ করতে চেয়েছিলেন।

সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সেখানে কুমিল্লার জনগণ, দল-মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে এবং বিগত সরকার বাধ্য হয়ে বলেছিল সমাধান দেবেন। কিন্তু সমাধান দিয়ে যাননি। তাই আজকে পার্লামেন্টে (জাতীয় সংসদ) বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ