উচ্চ আদালতের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৪-২০২৬ ০৬:০০:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৪-২০২৬ ০৬:০০:২৩ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবের সই করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত কোর্ট চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
এ ছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। তবে আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স