ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ

চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৩:৪৪:০৬ অপরাহ্ন
চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে সংবাদচিত্র: সংগৃহীত
সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা চব্বিশে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি-উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল।

সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে। এটি থেকে সরে আসলে চব্বিশ আবারও হবে। কোনো না কোনোভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে। বাট চব্বিশ হবে। মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই যারা সাফারার (ভুক্তভোগী) ছিল, তারাই এখন এর বিরোধিতা করছেন। এটা ডিসরেসপেক্টফুল (অসম্মানজনক)।

নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, দিনশেষে আমরা সবাই সুবিধাভোগী হয়েছি। সাধারণ মানুষের এই নির্বাচনের পরে কোনো লাভ হয়নি। কিন্তু আমার চাই- রাষ্ট্র আমাদের থেকে কিছু পাক, জনগণ আর আশাহত না হোক, এটাই আমাদের আশা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ