মঙ্গলবার ইরানে হামলার হুমকি দিয়ে ট্রাম্পের ‘অশালীন’ পোস্ট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৪-২০২৬ ০৮:২৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৪-২০২৬ ০৮:২৬:৪৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অশালীন’ ভাষায় আক্রমণাত্মক পোস্ট করেছেন। রোববার (৫ এপ্রিল) নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ পোস্ট দেন ট্রাম্প।
পোস্টে তিনি ইরানকে হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে আরও হামলার হুমকি দিয়েছেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, 'ইরানে মঙ্গলবার হবে "বিদ্যুৎ কেন্দ্র দিবস" ও "সেতু দিবস"—সবগুলোই একসঙ্গে ঘটবে। এর মতো ভয়াবহ কিছু আগে কখনো ঘটেনি।'
অশালীন শব্দ ব্যবহার করে তিনি হরমুজ প্রণালি খুলে দিতে বলেন। ইরানকে উদ্দেশ্য করে গালি দিয়ে ট্রাম্প বলেন, '...তোমাদের জায়গা হবে নরকে। শুধু অপেক্ষা করো!'
এর আগে, এক পোস্টে ট্রাম্প জানান যে, ইরানে ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে 'গুরুতর আহত' অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স