ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​‘শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:২২:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:২২:১৪ অপরাহ্ন
​‘শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’ ​ফাইল ছবি
শেষ পর্যন্ত মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’ মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন রহস্যে ঘেরা ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।

তিনি বলেন, ইয়েমেনের ‘বীর মুজাহিদিন’ ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা ‘লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে’ এবং ‘দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে।’
 
কমান্ডার কানি হুঁশিয়ারি দিয়ে বলেন, শেষ পর্যন্ত সব মার্কিন ‘সন্ত্রাসী বাহিনী’র পরিণতি হবে এই অঞ্চল থেকে পালিয়ে যাওয়া। 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কায়ানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএসে জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল কানির নতুন নতুন প্রতিক্রিয়া সামনে এলেও- তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে, আইআরজিসি কমান্ডার ইসমাইল কানির হত্যার খবর ছড়ালে, বিষয়টি গুজব বলে উড়িয়ে দেয় ইরান। দাবি করা হয়, ইসরায়েল মিথ্যা ছড়িয়েছে।

সূত্র : আল মায়াদিন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ