ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মজুত করা ১৬০০ লিটার তেল জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:১৭:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:১৭:২০ অপরাহ্ন
মৌলভীবাজারে মজুত করা ১৬০০ লিটার  তেল জব্দ সংবাদচিত্র: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী হিরন মিয়ার ঘর থেকে ৮টি ড্রামে ১৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। অভিযান চলাকালে দোকান মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। যার ফলে তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে প্রশাসন জানিয়েছে, পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ প্রসঙ্গে ইউএনও আসাদুজ্জামান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনও সুযোগ নেই। জব্দ ডিজেল পরে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ