ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

ছুটির দিনে নারীকে অফিসে ডেকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১২:৩৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১২:৩৭:৩১ অপরাহ্ন
ছুটির দিনে নারীকে অফিসে ডেকে ধর্ষণ ফাইল ছবি
দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাত ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদের ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানা পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মোবাইল ফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে একাধিক সূত্রে জানা যায়।

এ বিষয়ে হাকিমপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গত রাতে এক নারীকে ধর্ষণের মামলায় আসামি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ