ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার অভিযোগ

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১২:২৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১২:২৮:২৮ অপরাহ্ন
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি ফোকাস বাংলা নিউজ
পরকীয়ায় আসক্ত স্ত্রীকে আর ঘরে তুলবেন না, এমন প্রতিজ্ঞায় গ্রামের মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করলেন যুবক জাহাঙ্গীর হাওলাদার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামের এ ঘটনাটি আলোচনায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলোচিত এ ঘটনা ঘটান জাহাঙ্গীর।

জানা গেছে, প্রায় চার বছর আগে জাহাঙ্গীর তার আপন খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন। বাধেন সংসার। তাঁদের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। জাহাঙ্গীরের দাবি, মায়ের স্নেহ খুজতেই খালাতো বোনকে বিয়ে করেছিলেন। কিন্তু সে পরকীয়ায় জড়িয়ে পড়েন। জাহাঙ্গীরের অভিযোগ, নূপুর সৌদি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছে। গত ২৭ মার্চ রাতে তিনি ভিডিও কলে তার সঙ্গে কথা ভরছিলেন, এ নিয়ে নূপুরের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে নূপুর তাকে তালাক দেন বলেও জানান স্বামী জাহাঙ্গীর। জাহাঙ্গীরও পাল্টা তালাক দেন।

বিষয়টি নিয়ে নূপুরের পরিবারকে জাহাঙ্গীর আগে কয়েকবার অবহিত করেছেন বলেও জানান। কিন্তু সমাধান তো দূরের কথা, তার শ^শুর (খালু) উল্টো তাকে হয়রানি ও মারধর করেন। এক পর্যায়ে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্ত্রীকে আর ঘরে তুলবেন না এমন শপথ করেন। প্রায় ২০ কেজি দুধ সংগ্রহ আনুষ্ঠানিকভাবে গোসল দিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমাপ্তি টানেন। তবে নূপুরের বাবা ইউসুফ আকন গণমাধ্যমে জানান, পরকীয়ার ঘটনা মিথ্যা। তার মেয়েকে মারধর করা হতো।  জাহাঙ্গীর নেশাগ্রস্ত। সব দোষ জাহাঙ্গীরের। চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার জানান, তিনি বিষয়টি জেনে বলতে পারবেন। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানালেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ