ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​দেড়দিনে যে তেল বিক্রি হতো এখন হয় ২ ঘণ্টায়: সংসদে জ্বালানিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৪:৪১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৪৬:১৯ অপরাহ্ন
​দেড়দিনে যে তেল বিক্রি হতো এখন হয় ২ ঘণ্টায়: সংসদে জ্বালানিমন্ত্রী ছবি: ভিডিও থেকে নেয়া
​বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘পাম্পে আগে যে পরিমাণ তেল দেওয়া হতো এখনো তাই দেওয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর, আগে যা বিক্রি করতে দেড়দিন সময় লাগতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়ে যায়। সে জন্য মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাতে লাইন দেখা যায়, কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছে না- এটি ঠিক নয়।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জানান জ্বালানিমন্ত্রী।
 
তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এইটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে। 

জ্বালানি সংকটের কারণে দেশের পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি, মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? এই সমস্যার সমাধান কবে হবে তা জানতে চান হাসনাত আব্দুল্লাহ। তাঁ এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি মন্ত্রী।

এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।
 
বিদ্যুৎ নিয়ে অন্য এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সকল বিপনী বিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫ এ রাখার নির্দেশনা দেওয়া আছে।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ