ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি বিভাগ

চালু হচ্ছে ফুয়েল কার্ড অ্যাপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:০৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০১:২৬:১৫ অপরাহ্ন
চালু হচ্ছে ফুয়েল কার্ড অ্যাপ
জ্বালানি তেল বিক্রিতে সপ্তাহখানেকের মধ্যে জ্বালানির ফুয়েল কার্ড দিতে একটি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, মজুতের প্রবণতা পরিহার করলে দেশে জ্বালানির কোনো সংকট থাকবে না। প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।

এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না জানিয়ে তিনি আরও বলেন, এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। জ্বালানি তেল বিক্রিতে সপ্তাহখানেকের মধ্যে জ্বালানির ফুয়েল কার্ড দিতে একটি অ্যাপ চালু করা হবে।

ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে জানিয়ে মনির হোসেন চৌধুরী বলেন, জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তানসহ মধ্যএশিয়ার বিভিন্ন দেশ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ