ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১২:১৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১২:১৭:৫১ অপরাহ্ন
৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’ ফাইল ছবি
এবারের ঈদের আলোচিত ছবি ‘রাক্ষস’ প্রথম সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের ছবিটি শুরুতে এই পরিকল্পনাই নিয়েছিলো। সেখানে সাফল্যের পর এবার সিঙ্গেল স্ক্রিনেও এসেছে ‌সিয়াম অভিনীত এ সিনেমা। শুরু থেকেই সারা দেশের দর্শকের কাছে চাহিদা ছিলো ছবিটির। সেই ভাবনা থেকেই দ্বিতীয় সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে সব শ্রেণির দর্শকের কাছে এটি পৌঁছে দেয়ার চেষ্টা করলেন ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি।
শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিলো, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মত হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স। এতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ