ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​প্রিয়ঙ্কা চোপড়া

লস অ্যাঞ্জেলেসে সংসার, বাসন মাজছেন পাঞ্জাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৪:৩৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৪:৩৮:৪৯ অপরাহ্ন
লস অ্যাঞ্জেলেসে সংসার, বাসন মাজছেন পাঞ্জাবে ​ছবি: সংগৃহীত
প্রিয়ঙ্কা চোপড়া কখন যে কোথায় থাকেন তা বোঝা কঠিন! প্রায় ১২ বছর হল ভারতে থাকেন না। লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী। এবার প্রিয়ঙ্কাকে দেখা গেল স্বর্ণমন্দিরে বাসন মাজতে। পরনে তার সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা।

‘বারাণসী’ ছাড়াও প্রিয়ঙ্কার হাতে ‘জাজমেন্ট ডে’ ছবির কাজ রয়েছে, যা এই বছর মুক্তি পাওয়ার কথা। শোনা গিয়েছে, ‘কৃষ ৪’-এ অভিনয় করবেন অভিনেত্রী। যদিও নিশ্চিত করে নিজে কিছু বলেননি।

অভিনেত্রী সম্প্রতি ‘বারাণসী' ছবির শুটিং করতে ভারতে আসেন। সেই সময়ে পাঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দেন প্রিয়ঙ্কা। দেশে এসে পরোটা, ডাল মাখানি, দই-সহ নানা স্বাদের খাবার যে খেয়েছেন, সেই ছবিও সমাজমাধ্যমের পাতায় দেন।

দিনকয়েক আগে প্রিয়ঙ্কা নিজেই জানান, ‘বারাণসী’-এর শুটিং শেষ করতে আরও সাত মাস লাগবে।

প্রিয়ঙ্কার ভাষ্য, আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি। ১২ বছর পর ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন। হিন্দি নয়, দক্ষিণী ছবিতে। যদিও বলিউড ও দক্ষিণী ছবির জগৎ— দুইয়ের মধ্যে বেছে নিতে বলা হলে প্রিয়ঙ্কার স্পষ্ট জবাব, আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।

উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করতে নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ