সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি: চিফ হুইপ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৪-২০২৬ ০২:৪০:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৬ ০৪:৪৪:৩১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সংবিধান সংশোধনে শিগগিরই ১৫ থেকে ২০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে। বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে একথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
সরকারি ও বিরোধীদলের আইন বিশেষজ্ঞরা এ কমিটিতে থাকবেন বলে প্রত্যাশা জানিয়েছেন তিনি।
চিফ হুইপ আরও বলেন, সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা কিছুই করি তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা সংবিধান সংশোধন কমিটিতে থাকবেন এমনটাই প্রত্যাশা করি।
সরকারদলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য, দেশের কল্যাণের জন্য যা করণীয় সব আমরা করতে চাই এবং এই চাওয়ায় বিরোধী পক্ষকে সঙ্গে চাই।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স