রয়টার্স-ইপসোস জরিপ
দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চান যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৪-২০২৬ ০২:৩০:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৪-২০২৬ ০২:৪৪:২৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, ট্রাম্প প্রশাসনের নির্ধারিত লক্ষ্য পূরণ না হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরান যুদ্ধে নিজেদের সম্পৃক্ততা দ্রুত শেষ করার চেষ্টা করা। রয়টার্স/ইপসোস-এর করা এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (২৭ মার্চ) থেকে রোববার (২৯ মার্চ) পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পক্ষে মত দিয়েছেন।
অন্যদিকে ২৭ শতাংশ বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলেও যুক্তরাষ্ট্রের উচিত ইরানে তাদের সব লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া। আর ৬ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো উত্তর দেননি।
ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের যারা জরিপে অংশ নিয়েছিলেন তাদের মধ্যেও ৪০ শতাংশ মনে করেন, লক্ষ্য অর্জন না হলেও দ্রুত সংঘাত শেষ করা দরকার।
অপরদিকে ৫৭ শতাংশ রিপাবলিকান সমর্থক দীর্ঘ সময় ধরে যুদ্ধে সম্পৃক্ত থাকার পক্ষে মত দিয়েছেন।
১ হাজার ২১ জনের ওপর পরিচালিত ওই জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করেছেন। আর ৩৫ শতাংশ তা সমর্থন করেছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স