শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৩-২০২৬ ০৬:১০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৬ ০৬:২৪:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য সরকার অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডিং) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিকভাবে এখনো এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হবে। আপাতত, সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (স্বশরীরে) শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস আয়োজন করা হতে পারে।’
এর আগে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেয়া হচ্ছে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সমস্ত মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন শশরীরে ক্লাস নেওয়া হবে
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স