খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৩-২০২৬ ০৫:২৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৩-২০২৬ ০৫:২৩:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় মনে করেছি, খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতির কারণে কোনো মেধাবী খেলোয়াড় দল থেকে বা জাতীয় দল থেকে বাদ পড়লে সেটি সবচেয়ে কষ্টের বিষয়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু খেলা নয়, খেলোয়াড়রা যেন এটিকে পেশা হিসেবে নিতে পারে– সেই ভাবনাও তার মাথায় রয়েছে এবং সেই লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন। ভাতা দেওয়া বা সম্মাননা দেওয়া বড় কথা নয়, বড় বিষয় হচ্ছে ভবিষ্যতে খেলোয়াড়রা যেন খেলাকেই পেশা হিসেবে নিতে পারে।
তিনি বলেন, আমাদের তরুণ ক্রীড়ামন্ত্রী, যিনি নিজেও একজন দক্ষ ও বরেণ্য ফুটবলার ছিলেন এবং দেশকে প্রতিনিধিত্ব করেছেন– তাকে অনুরোধ করব, তিনি যেন এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন। যদি আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে পারি, তাহলে অবশ্যই সফল হব।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স