ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​টয়লেট থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:৪৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:৪৩:৪২ অপরাহ্ন
​টয়লেট থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ ​ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমে টংপাড়ায় একটি বসতবাড়ির টয়লেট থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুত করার অপরাধে বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৩০ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের একটি দল। এসময় বাড়ির টয়লেটের ভেতরে তিনটি ড্রামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করে প্রশাসন। পরে জব্দ করা ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সায় মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ