ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:৩৯:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৩:০৮:১১ অপরাহ্ন
​পেট্রোল-ডিজেল কী পরিমাণ মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ​ফাইল ছবি
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। দেশে এ সংকট আগামী মাসেও হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে তারা পেট্রোল, অকটেন ও জেট ফুয়েল কতটা মজুত আছে, তাও জানিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। 

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এ ছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি। এপ্রিলেও কোনো সংকট হবে না।’

এসময় ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ