ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৮:৩৭:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৮:৩৭:৩৫ অপরাহ্ন
​আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ​ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাল্টার রাষ্ট্রদূত রিউবেন গাউচি।

সোমবার (৩০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে মাল্টার রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল এই সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম, মানব পাচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পুলিশের ভাবমূর্তি ও সক্ষমতা বাড়াতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান। 

তিনি পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ