রাহুলের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলল ময়নাতদন্ত রিপোর্টে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩০-০৩-২০২৬ ০৮:১৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৬ ০৮:১৩:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত দুর্ঘটনায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ টালিউড ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় এক ঘণ্টার মতো পানির নিচে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই তার শ্বাসনাল ও পাকস্থলীতে ঢুকে পড়ে বিপুল পরিমাণ নোনা পানি এবং বালি।
হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, অস্বাভাবিক মাত্রায় শরীরে নোনা পানি ও বালির উপস্থিতির দিকটি ময়নাতদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে।
কারণ হিসেবে চিকিৎসকরা জানান, সাধারণ ডুবে যাওয়ার ঘটনার তুলনায় রাহুলের শরীরের ভেতরে বালি ঢোকার পরিমাণ অতিমাত্রায় বেশি। বিশেষ করে শ্বাসনালি ও পাকস্থলীতে যে পরিমাণ নোনা পানি ও বালির উপস্থিতি পাওয়া গেছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে দীর্ঘ সময় পানির নিচে ছিলেন রাহুল।
এ ধরনের ঘটনা নিয়ে যারা কাজ করেন তারা মনে করছেন, প্রাথমিক ময়নাতদন্ত ঘিরে যে তথ্য সামনে এসেছে, তাতে মনে করা হচ্ছে, দীর্ঘ সময় পরও রাহুলকে উদ্ধার না করায় পরিস্থিতি আরও জটিল করে তোলে। যা শেষ পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
প্রাথমিক ময়নাতদন্তের পর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্ট তৈরিতে ব্যস্ত চিকিৎসকরা। সে রিপোর্ট হাতে পেলেই রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
রোববার (২৯ মার্চ) ভারতের দিঘার তালসারি সৈকতে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়। ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ে সময় অনাকাঙিক্ষত এমন দুর্ঘটনা ঘটায় অভিনয়শিল্পীদের নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তারকারা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স