দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৩-২০২৬ ০২:০৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৩-২০২৬ ০২:৫৩:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।
এসময় স্ত্রীর জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স