ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১১:২৩:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১১:২৩:৩১ পূর্বাহ্ন
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ফাইল ছবি
চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল তার তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোববার (২৮ মার্চ) বিকেলে বেইজিং থেকে ঢাকায় জানানো হয়, উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটিতে তিনি অংশ নিতে পারবেন না। এই পরিস্থিতিতে দুই দেশ রোববার (২৯ মার্চ) বিকেলে পররাষ্ট্রসচিবদের বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য সুন ওয়েইডংয়ের বাংলাদেশ সফরের কথা ছিল। খসড়া সূচি অনুযায়ী, সুন ওয়েইডংয়ের আগামী ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় আসার কথা ছিল। পরদিন ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি ঠিক হয়েছিল। এছাড়া ৪ এপ্রিল দুপুরে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা ছিল সুন ওয়েইডংয়ের। প্রসঙ্গত ২০২৪ সালের জুনে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল বেইজিংয়ে।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ