ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৫:০০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৫:৩৫:১৩ অপরাহ্ন
​যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলে যুদ্ধবিরোধী বিক্ষোভ ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পর এবার ইসরায়েলে শুরু হয়েছে বিক্ষোভ। ইরান যুদ্ধ বন্ধে শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। একই দিন বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হওয়া বিক্ষোভে পুলিশকে শক্তি প্রয়োগও করতে দেখা যায়।

দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার রাতে হওয়া ওই বিক্ষোভের ঘটনায় অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তি প্রয়োগও করেছে।

তেল আবিবের হাবিমা স্কয়ার, হাইফায় হোরেভ সেন্টার ও জেরুজালেমের প্যারিস স্কয়ারে মূল তিনটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক মাস আগে যুদ্ধ শুরু করার পর দুই দেশেই যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এর আগে চরম বামপন্থী গ্রুপগুলো ইসরায়েলে ছোট ছোট বিক্ষোভ করে।

পিস পার্টনারশিপ কোয়ালিশন আয়োজিত এই বিক্ষোভের শিরোনাম ছিল ‘ফর দ্য লাইভস অব অল অব আস’। যুদ্ধবিরোধী বিক্ষোভের পাশাপাশি নেতানিয়াহু সরকারের প্রস্তাবিত বিচারিক সংস্কারের বিরুদ্ধেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ