ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ভক্তদের জন্মদিনের উপহার দিলেন শাকিব খান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৬:২৫:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৬:২৭:৫১ অপরাহ্ন
​ভক্তদের জন্মদিনের উপহার দিলেন শাকিব খান ​ছবি: সংগৃহীত
প্রতি ঈদেই ঢাকাই সিনেমায় নিজের উপস্থিতি জানান দেন শাকিব খান। এবারের ঈদেও ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন এ মেগাস্টার। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

এরই মধ্যে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব। নির্মাতারা আগেই জানিয়েছিলেন, তার জন্মদিনেই প্রকাশ পাবে ছবিটির ফার্স্ট লুক—শেষ পর্যন্ত সে প্রতিশ্রুতি রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিনে সামাজিকমাধ্যমে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন শাকিব খান। এতে দেখা যায়, একেবারে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন তিনি, যা আগে কখনো দেখেননি দর্শকরা।

কালো পিচঢালা রাস্তায় বসে থাকা ‘রকস্টার’ রূপে তার উপস্থিতি নজর কেড়েছে সবার। কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স, সাদা মোজা—সব মিলিয়ে সাহসী ও স্টাইলিশ এক অবতার। সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্র্যাডলক চুল, কালো নেকলেস ও সানগ্লাস—পুরোপুরি ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি।

পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার।

‘প্রিন্স’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘রকস্টার’-এর এ নতুন লুক দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন এ চরিত্রে বড় পর্দায় কতটা ঝড় তুলতে পারেন শাকিব খান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ