ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৪:১১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৪:১১:৩২ অপরাহ্ন
ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী সংবাদচিত্র: সংগৃহীত
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সফলভাবে নিষ্ক্রিয় করেছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়েছিল। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সেলিম ও ক্যাপ্টেন মো. রিফাত। এ অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ