ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০৫:০০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০৫:৩৫:৩০ অপরাহ্ন
​৫ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে একজনকে হত্যার ঘটনায় করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির পক্ষে রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাড. নজরুল ইসলাম খান পাখি। উভয়ক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ