ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি, স্মৃতিসৌধে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১২:২৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:২৮:০৫ অপরাহ্ন
​নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি, স্মৃতিসৌধে জামায়াত আমির ছবি : সংগৃহীত
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের জন্য মোনাজাত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, আমাদের বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের উপর যাতে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন সে জন্য দোয়া করেছি।

শফিকুর রহমান বলেন, একটা অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ