ঢাকা , বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১১:৫৩:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১২:৫৮:০০ অপরাহ্ন
​কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কুচকাওয়াজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশি-বিদেশি রাষ্ট্রদূতরা কুচকাওয়াজে অংশ নেন। এ ছাড়া তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোড়ায় চড়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক। তিনি উপঅধিনায়কের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে মিলিটারি পুলিশের মোটর শোভাযাত্রা সহকারে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। একইভাবে রাষ্ট্রপতিও প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করেন এবং তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধান।

কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করতে সকাল থেকে প্যারেড গ্রাউন্ডে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সি হাজারো দর্শনার্থী উপস্থিত হন। তাদের বসার জন্য প্লাস্টিক চেয়ার সরবরাহ করা হয় এবং অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই কুচকাওয়াজ।

২০০৮ সালের পর এ বছর ২৬ মার্চের আনুষ্ঠানিকতায় পুনরায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। চব্বিশের আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্যারেড প্রদর্শনী বন্ধ থাকলেও বিজয় দিবসে ১৬ ডিসেম্বর এ আয়োজন চলত। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয় রোজার শুরু থেকে এবং গত মঙ্গলবার চূড়ান্ত রিহার্সেলের মাধ্যমে শেষ করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ