ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​চানখারপুলে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০১:৪৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০১:৪৭:০৫ অপরাহ্ন
​চানখারপুলে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা প্রতীকী ছবি
স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সেবার মান নিশ্চিত করতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নিবন্ধন না থাকার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকে রাজধানীর চানখারপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর চানখারপুল এলাকার পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিবন্ধন না থাকার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। পাশাপাশি একটি ব্লাড ব্যাংককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, জরুরি বিভাগ, মানসম্মত ল্যাব ও প্যাথলজি সুবিধা না থাকায় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ