ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৩-২০২৬ ১১:৪৪:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৩-২০২৬ ১১:৪৪:০২ পূর্বাহ্ন
​যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প ছবি : সংগৃহীত
তীব্র জ্বালানি সংকট ও পাম্পগুলোতে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে সারা দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 

রোববার (২২ মার্চ) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে। সংগঠনটি বলছে, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অস্বাভাবিক কমে যাওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় প্রতিদিন হাজার হাজার গ্রাহক ফিরে যাচ্ছেন।

বর্তমান বাস্তবতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। দেশে থাকা কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। 

দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম বিরক্তি ও তিক্ততা সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে পাম্পের কর্মচারীদের ওপর।

সংগঠনটি আরও জানায়, পাম্পের নজেলম্যানরা উত্তেজিত ক্রেতাদের সামলাতে গিয়ে প্রতিনিয়ত বাগবিতণ্ডা ও গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন। তেলের জোগান না থাকায় তারা ক্রেতাদের ক্ষোভের মুখে পড়ছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনই হয়ে পড়েছে, যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা ও তেল সরবরাহ না পাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ