নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৩-২০২৬ ০৭:৪৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৩-২০২৬ ০৭:৪৬:০৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ আলোচনা করেছেন। শুক্রবার (২০ মার্চ) দুপুরে এস জয়শংকর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য জানান।
এর আগে, সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে এম রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।’
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’
২০২৫ সালের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতে কাজ শুরুর পর এই প্রথম দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন তিনি। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ।
এদিকে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
একইসঙ্গে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন বলেও জানানো হয় প্রতিবেদনে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স