ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস উইং

​'শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী- তথ্যটি সঠিক নয়'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৭:৩৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৭:৪৯:০৪ অপরাহ্ন
​'শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী- তথ্যটি সঠিক নয়' ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রেস উইং।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এই তথ্যটি সঠিক নয়।’

প্রসঙ্গত, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। তবে প্রেস উইং নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।

সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবলমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ