ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ভাটারা থানার ওসিকে বদলি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:১০:৩৮ অপরাহ্ন
​ভাটারা থানার ওসিকে বদলি ​ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হককে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল ডিএমপির ডেভলপমেন্ট বিভাগ।

বুধবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত  এক অফিস আদেশে তাকে বদলি করা হয়েছে।  

জানা গেছে, ভাটারা থানার সদ্য বদলিকৃত ওসির বিরুদ্ধ ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে বলেও অভিযোগ।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ