ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সাংবাদিকদের বকেয়া পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫১:৩৫ অপরাহ্ন
​সাংবাদিকদের বকেয়া পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির ​ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ মার্চ) সকালে  নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে মিয়া গোলাম পরওয়ার লিখেন, পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

তিনি লিখেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব। কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট আমরা বুঝি। যারা প্রতিদিন সত্য তুলে ধরেন, মানুষের কথা বলেন- তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল লিখেন, আমি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি- অবিলম্বে সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত নৈতিক অঙ্গীকার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ