ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া রাশিয়ার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৩-২০২৬ ০২:৪২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৩-২০২৬ ০২:৪২:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান তাদের জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার (১৭মার্চ) সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি ঘটে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে দেশটি। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেকসেই লিখাচেভ বিবৃতিতে বলেন, এই হামলার ‘কঠোর নিন্দা’ জানাচ্ছে রোসাটম। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক কেন্দ্রের আশপাশের উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সহায়তায় নির্মিত এই স্থাপনার আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। কোনো কর্মী আহত হননি।
এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছে, এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : স্ট্রেইটস টাইমস।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স