ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৫৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৭:৫৮:৫৩ অপরাহ্ন
​সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায় ​ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) বা শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ঈদের জামাতে জাতীয় সংসদের সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। তবে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এ বছর নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে মুসল্লিদের জন্য কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে সংসদ সচিবালয়। সব মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার অনুরোধ করা হয়েছে। নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে আনা যাবে না।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ