আইজিপির বাড়ির বৈদ্যুতিক তার চুরি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়িটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে সোমবার (১৬ মার্চ) রাতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আবার বিদ্যুৎ–সংযোগ দেন।
জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগ নিয়ে চোর চক্র আইজিপির চারতলার বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) শামীম হোসেন জানান, চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে বাগেরহাটে এলে তিনি (আইজিপি) থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। সোমবার রাতের কোনো এক সময়ে শহরের চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনঃস্থাপন করে দিয়েছেন।
পুলিশ জানায়, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক দল মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারিদোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র: প্রথম আলো
বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স