ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩১:৪৫ অপরাহ্ন
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ফাইল ছবি
সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ